১৭ জুলাই ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থার রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে পৃথক হামলায় গত প্রায় ২৪ ঘন্টায় ২ সৈন্য সহ অন্তত ১০ নিহত হয়েছে। বাগদাদের একটি সড়কে পেতে রাখা বোমা নিস্ক্রিয় করতে যেয়ে আজ ২ ইরাকি সৈন্য নিহত এবং ৭ জন আহত হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক হামলায় গত প্রায় ২৪ ঘন্টায় ২ সৈন্য সহ অন্তত ১০ নিহত হয়েছে। বাগদাদের একটি সড়কে পেতে রাখা বোমা নিস্ক্রিয় করতে যেয়ে আজ ২ ইরাকি সৈন্য নিহত এবং ৭ জন আহত হয়েছে। এ ছাড়া একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় ৭ জন আহত হয়েছে। গতরাতে সাদ্‌র উপশহরে এক বোমা হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। গত মাসে ইরাকে হামলায় ৩২৮ জন নিহত হয়েছে। গত বারো মাস ধরে ইরাকে হামলায় নিহতদের সংখ্যা প্রতিমাসে প্রায় একই রয়েছে।#